This story comes with a special background track.
২০১৩ থেকে আজ এবং আগামীর পথে... (স্ক্রল করো)
আগৈলঝাড়া, বরিশাল। আমাদের প্রথম দেখা। মনে আছে সেই রাতের চাঁদের কথা? এই সেই চাঁদ, যেদিন প্রথম তোমার প্রেমে পড়েছিলাম।
আমাদের প্রথম একসাথে হাঁটা।
শুধু তোমাকে একটুখানি দেখার জন্য, মাত্র ৩০ মিনিটের জন্য কত লম্বা পথ পাড়ি দিয়ে শরীয়তপুর ছুটে গিয়েছিলাম!
অবশেষে তুমি ঢাকায় এলে। ফার্মগেটে তোলা আমাদের প্রথম ছবি। শুরু হলো একসাথে নতুন কিছু স্মৃতির পথচলা।
আলাদা হোস্টেলে থাকার সেই ৫ মাস। প্রথম রিকশা ডেট আর গোলাপি ছাতার নিচে আমাদের সেই লুকোচুরি।
তোমার এই স্নিগ্ধ রূপটাই আমাকে বারবার তোমার প্রেমে ফেলেছে।
একসাথে কাটানো সেই চমৎকার মুহূর্তগুলো, যেগুলো আমি আজও মিস করি।
ঘণ্টার পর ঘণ্টা গল্প আর স্বপ্ন বোনার সেই সুন্দর বিকেলগুলো।
স্পেশাল দিন! মনে পড়ে তোমার সেই রাতের কথা, দিতু?
আমাদের খুব স্পেশাল একটা ছবি। আমাদের ভালোবাসার প্রতীক।
বরিশালে আমাদের সেই বাঁধভাঙা হাসির মুহূর্ত। সব কষ্ট ভুলে এভাবেই হাসিমুখে থাকতে চাই তোমার সাথে।
২০১৬-তে বরিশালে আমাদের সেই হাসিখুশি আর রঙিন সময়গুলো।
সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তো তোমার সাথেই কেটেছে।
তোমার কি মনে পড়ে এই খুব স্পেশাল দিনটার কথা?
আমার দেশ ছাড়ার আগে একসাথে আমাদের শেষ বাস রাইড। হাতে হাত রাখার সেই মুহূর্ত।
মাঝখানে হাজার মাইল, তাই দূরত্ব ভোলাতে তুমি আমাকে তোমার এই সুন্দর ছবিগুলো পাঠাতে।
ভিডিও কলে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে দূরত্ব কমানোর সেই আপ্রাণ চেষ্টা।
কখন আবার সামনাসামনি দেখা হবে, সেই আশায় বুক বেঁধে থাকা।
২০২৩ সাল। দীর্ঘ ৪ বছর পর দেশে ফিরে আবার তোমাকে নিজের চোখে দেখা! সব অপেক্ষার অবসান।
মাঝখানে কত বছর পেরিয়ে গেছে, কিন্তু আমরা এখনো আগের মতোই শক্ত করে একে অপরের হাত ধরে আছি।
আমাদের বিয়ের দিন। এত বছরের লড়াই, এত কান্নার পর... অবশেষে তুমি আমার, শুধুই আমার!
একদম ফাঁকা বাসায় আমাদের সংসারের প্রথম দিন। মেঝেতে বসে একসাথে খাওয়া আর ঘুমানোর জন্য সেই নরম তোশক...
"ছোট্ট একটা কামড়া, সাজিয়ে নেব আমরা।"
শূন্য থেকে দুজনে মিলে এভাবেই আমাদের এই নীড় গড়ে তোলা শুরু।
ব্যালকনিতে বসে একসাথে চা খাওয়ার যে স্বপ্ন আমরা বছরের পর বছর দেখতাম, আজ তা সত্যি হয়েছে। আজ আমাদের অনেক কিছু আছে, আর এভাবেই সারাজীবন তোমার সাথে হাসিমুখে আগামীর পথে চলতে চাই।